রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সৌদির পাঁচ স্থাপনায় হুথি হামলার দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ

গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন। গণমাধ্যমকে জানান, এই সামরিক অভিযানগুলো আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, হামলায় সরাসরি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। পাশাপাশি দেশটির আরও বেশ কিছু কৌশলগত ও সামরিক স্থাপনা এই হামলার আওতায় ছিল বলে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক মহলে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD