রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের চাপ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ

ইরানের সঙ্গে থাকা সব স্থল সীমান্ত অবিলম্বে বন্ধ করে দিতে ইরাক সরকারের ওপর তীব্র কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ওয়াশিংটনের এই পদক্ষেপে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এমন স্পর্শকাতর ও সংকটপূর্ণ অবস্থায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ইরাকি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ইরানি নীতিনির্ধারক ও কুটনীতিকরা।

শনিবার তেহরান সফর করেন ইরাকি প্রতিনিধি দলের সদস্যরা। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্কের নানা দিক এই বৈঠকে গুরুত্বের সঙ্গে স্থান পায়। মার্কিন চাপের মুখে সীমান্ত বন্ধের মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আঞ্চলিক নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষার বিষয়টি সামনে এনে ওয়াশিংটন এই চাপ প্রয়োগ করলেও তেহরান মনে করছে এটি তাদের ওপর পরোক্ষ চাপ সৃষ্টির একটি কৌশলমাত্র।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান মার্কিন প্রভাব এবং আঞ্চলিক কূটনীতির মারপ্যাচে ইরাক এখন একটি অত্যন্ত জটিল অবস্থার মুখোমুখি হয়েছে। একদিকে মার্কিন মিত্রতার বাধ্যবাধকতা, অন্যদিকে প্রতিবেশী ইরানের সঙ্গে ঐতিহাসিক ও ধর্মীয় সখ্যতা—সব মিলিয়ে বাগদাদের নীতিনির্ধারকরা এক কঠিন পরীক্ষার মুখে পড়েছেন। তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো যৌথ বিবৃতি না এলেও, সীমান্ত পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহলের নজর এখন নিবিড়ভাবে রয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD