মক্কা প্রতিরক্ষা জোটের ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একই সঙ্গে নতুন একটি বিশ্বব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন তিনি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়েছেন তুর্কি এই জ্যেষ্ঠ কূটনীতিক।
এ সময় পরিবর্তিত বিশ্বব্যবস্থায় মুসলিম দেশগুলোকে বিচ্ছিন্নভাবে নয়; বরং নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি ও কূটনীতিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে জানান যে, বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হচ্ছে এবং মুসলিম বিশ্বের উচিত নিজেদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া।
বিশ্লেষকদের মতে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কেবল একটি আঞ্চলিক জোটের সম্প্রসারণ নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে মুসলিম বিশ্বের একটি শক্তিশালী অবস্থান তৈরির ইঙ্গিত দেয়। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি