দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। শনিবার ২৮ নভেম্বর বিকেলে ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষ এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা দেশের মাটি থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার হরণের যে পাপ করেছে, তার জন্য এ দেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করা হবে।
এমপি বাচ্চু আরও বলেন, ছাত্র-জনতার রক্তে ভেজা এই স্বাধীন বাংলায় কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা তাদের কোনো সহযোগীর পুনর্বাসনের সুযোগ নেই। বিগত দেড় দশকে গুম, খুন, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে যারা দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল, তারা এখন দেশের বাইরে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের সাধারণ মানুষ তাদের এই চক্রান্ত সফল হতে দেবে না। বর্তমান গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জনসভায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। তারা বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে হবে। এ সময় এলাকার বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে পালিয়ে যাওয়া স্বৈরাচার ও তার দোসরদের রাজনীতির বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ করেন এবং তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান।
আরববাংলা টিভি