শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সুন্দরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগ নেতা পুলিশে সোপর্দ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় বিএনপি। গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এই চাঞ্চল্যকর ঘটনায় পুরো এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, এই সাহসী ও সময়োপযোগী কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল। স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীদের সহায়তায় অভিযুক্তদের আটক করার পর তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এবং নানা অপকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগে তাদের এই পরিণতি ভোগ করতে হয় বলে স্থানীয়রা সাংবাদিকদের জানান।

উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এসব নেতার বিরুদ্ধে নানা অনিয়ম ও সহিংসতার অভিযোগ ছিল। বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে স্থানীয় সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিরা সচেষ্ট রয়েছেন। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD