বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ

লিবিয়ায় বিভিন্ন detention ক্যাম্পে বন্দি থাকা এবং স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগেও বিভিন্ন সময়ে লিবিয়ার বিভিন্ন কারাগার ও আটক কেন্দ্র থেকে অনেক বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় মানবপাচারকারীদের খপ্পরে পড়ে অনেকেই অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে জীবনঝুঁকিতে পড়েন। লিবিয়ার মাটিতে নানা ধরনের নির্যাতন ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো এসব প্রবাসীর দেশে ফেরা স্বস্তির বার্তা নিয়ে এসেছে তাদের পরিবারে।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যাবাসিত এসব বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে জরুরি খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়। সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে এই পুনর্বাসন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে লিবিয়ায় অবৈধ অভিবাসন রোধে এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার সতর্কবার্তা উচ্চারণ করে আসছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD