গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিক পরিচয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন একদল লোক। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে তারা মহাসড়ক ছেড়ে চলে যান এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ দিকে কোনাবাড়ীসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে। মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে উদ্ভূত সংকট নিরসনের চেষ্টা চলছে। বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে শ্রমিকদের ওপর নানা নিপীড়নের কারণে তৈরি হওয়া ক্ষোভ এবং দীর্ঘদিন ধরে চলা বকেয়া বেতন-ভাতার দাবি নিয়েই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয় শ্রমিকরা।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রমিক অধিকার হরণের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে বেরিয়ে এসে একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক শ্রম বাজার গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন রাজনৈতিক ও শ্রমিক নেতারা। বর্তমান পরিস্থিতিতে কোনো দুষ্কৃতকারী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আরববাংলা টিভি