বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ফুলপুরে ভিক্ষাবৃত্তিতে শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তিতে শৃঙ্খলা ফেরাতে দিনক্ষণ ও সময় নির্ধারণ করে দিয়েছে স্থানীয় ফকির কমিটি। এমনকি নির্ধারিত নিয়ম অমান্য করলে অর্থদণ্ড ও কারাদণ্ডের মতো কঠোর শাস্তির ঘোষণাও দেওয়া হয়েছে। স্থানীয় জনগণের মাঝে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নির্দিষ্ট সময়ের বাইরে কেউ ভিক্ষা করতে পারবে না। বিশেষ করে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল ও জরিমানার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফকির কমিটির সভাপতি।

ফকির কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাজারে সাধারণ মানুষের চলাচল ও কেনাকাটায় যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং ভিক্ষাবৃত্তিতে একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থার আইনি বৈধতা কতটুকু, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক সমাজ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD