মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

তানজিন তিশার মানহানি মামলা, তদন্তে ডিবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ

নিজের সম্মানহানি ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এর তদন্তের দায়িত্ব দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে তানজিন তিশাকে নিয়ে নানা ধরণের বিভ্রান্তিকর ও অবমাননাকর তথ্য প্রচার করা হয় বলে অভিযোগ উঠেছে। এসব অসত্য প্রচারণার কারণে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই প্রেক্ষিতে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। মামলার বিবরণে জানা যায়, সুনির্দিষ্ট কিছু প্রমাণসহ আসামিদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

তদন্তের দায়িত্ব পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে যারা এ ধরণের সাইবার বুলিং এবং মানহানিকর তথ্য ছড়ানোর সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। দেশের শোবিজ অঙ্গনে সাইবার অপরাধ ও অপপ্রচারের বিরুদ্ধে এটি একটি জোরালো পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD