মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এম ডি ইকবাল।

পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থতা বোধ করায় তাকে দ্রুত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান। তার এই অকাল মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসংখ্য দর্শকপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে নিজের প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন। তার সহকর্মীরা এই গুণী অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

অভিনেতা সোহেল খানের মরদেহ ঢাকায় আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঢাকার নাট্য ও চলচ্চিত্র নির্মাতা সংঘ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তার জানাজা ও দাফনের সময় পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। দেশের সাংস্কৃতিক অঙ্গনের এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD