রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

পেট্রাপোলে বিক্ষোভ, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করেছে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। রোববার সকালে শুরু হওয়া এই কর্মসূচিকে কেন্দ্র করে সীমান্তের ওপারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা নিয়ে যাতে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না হয়, সেজন্য বিজিবির টহল দল অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান। ওপারে বিক্ষোভের প্রভাব যেন কোনোভাবেই দেশের ভেতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রী ও পণ্যবাহী ট্রাকের ওপরও বিশেষ নজরদারি রাখা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা সবসময় প্রস্তুত রয়েছেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে পর্যাপ্ত শক্তি মোতায়েন করা হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD