রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শীতের সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি ও করনীয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:০৭ পূর্বাহ্ণ

শীতের সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে দেওয়া কিংবা কনকনে ঠান্ডায় হাঁটতে বের হওয়া হৃদরোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, তাপমাত্রা কমে গেলে মানুষের রক্তচাপ ও হৃদস্পন্দনে তাৎক্ষণিক পরিবর্তন আসে। এর ফলে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা আকস্মিক হার্ট অ্যাটাকের মতো মারাত্মক ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শীতকালে আমাদের শরীরের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে হৃদপিন্ডকে বেশি কাজ করতে হয় এবং রক্তচাপ বৃদ্ধি পায়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং যাদের পূর্বে হৃদরোগের ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে শীতের সকালের ঠান্ডা আবহাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ঘুম থেকে ওঠার পরপরই হঠাৎ করে ঠান্ডা বাতাসে যাওয়া শরীরের কার্ডিওভ্যাসকুলার সিস্টেমের জন্য বড় একটি ধাক্কা।

এই ঝুঁকি এড়াতে সকালে ঘুম থেকে উঠে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। বিছানা ছাড়ার আগে অন্তত কয়েক মিনিট শরীর হালকাড়ভাবে নড়াচড়া করুন এবং বিছানায় বসেই কিছু স্ট্রেচিং বা হালকা ব্যায়াম করে নিতে পারেন। এছাড়া ঘুম থেকে উঠে সরাসরি ঠান্ডা বাতাসে বের না হয়ে ঘরের ভেতরে কিছুক্ষণ সময় কাটানো উচিত। বাইরে হাঁটতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত গরম কাপড় পরিধান করতে হবে এবং রোদ ওঠার পর অর্থাৎ কিছুটা বেলা বাড়লে বাইরে যাওয়া নিরাপদ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিয়েছেন যে, শীতের মৌসুমে নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে গরম পানি পান করা এবং শরীর সবসময় উষ্ণ রাখা প্রয়োজন। সামান্য সচেতনতা ও সঠিক প্রস্তুতি শীতের সকালে হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনতে সাহায্য করতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD