রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা মঞ্জিল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই আকস্মিক নাশকতায় বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড মোড় এলাকায় এ রহস্যজনক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সড়কের পাশে বাসটি পার্কিং করা অবস্থায় দুর্বৃত্তরা সুকৌশলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতা ভেদ করে হঠাৎ করেই বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান আশপাশের মানুষ ও পথচারীরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থല পৌঁছান এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটির বডি ও ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সচেতন ব্যক্তিরা। জনগণের জানমাল রক্ষায় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD