নীলফামারীর জলঢাকা আইডিয়াল কলেজের মাঠের গাছ সরকারি বিধিমালা ও ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়াই কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে রাতের আঁধারে বা ছুটির দিনে কীভাবে এই গাছগুলো কাটা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
তবে গাছ কাটার বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি। তিনি গণমাধ্যমকে জানান, গাছ কাটার বিষয়ে তাকে বা কমিটির অন্য কোনো সদস্যকে বিন্দুমাত্র জানানো হয়নি। এটি সম্পূর্ণ একক সিদ্ধান্তে এবং বিধিবহির্ভূতভাবে করা হয়েছে। স্থানীয়রা অবিলম্বে এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি