শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, আমি গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও দেশের বর্তমান সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। স্থানীয় একটি রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই জোরালো মন্তব্য করেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তার বক্তব্যে স্মরণ করিয়ে দেন যে, দীর্ঘ গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের ওপর এক শ্বাসরুদ্ধকর ফ্যাসিস্ট শাসন চালিয়েছিল। সেই দীর্ঘ জাঁতাকল থেকে দেশ ও জাতিকে মুক্ত করে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার পর বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করছে এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি আরও যোগ করেন যে, বর্তমান প্রশাসনের সঠিক দিকনির্দেশনা এবং জনকল্যাণমুখী নীতির কারণে দেশের প্রতিটি স্তরে স্থিতিশীলতা ফিরে এসেছে। অদূর ভবিষ্যতে সরকার পতনের কোনো ভিত্তি বা সুযোগ নেই দাবি করে তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরববাংলা টিভি