সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান সোহেল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের রাজনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, লগি-বৈঠার তাণ্ডব রুখতে হবে সম্মিলিতভাবে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন নৃশংসতা ও রাজনৈতিক সহিংসতার কথা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।
তিনি লেখেন, লগি-বৈঠার তাণ্ডব থেকে শুরু করে ১৭ বছরে ওরা কত লোককে নৃশংসভাবে হত্যা করেছে? কত মানুষকে গুম করেছে? কত মানুষকে পঙ্গু করেছে তার ইয়ত্তা নেই। দেশের গণতন্ত্রকামী মানুষ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও যোগ করেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন যেমন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ দেশজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে তারা লুটপাট ও দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান রোধ করতে এবং তাদের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে দেশের সকল দেশপ্রেমিক নাগরিক ও রাজনৈতিক শক্তিকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মারুফ কামাল খান।
আরববাংলা টিভি