বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতিকারীরা হঠাৎ করেই বাড়িটিতে চড়াও হয়ে ভাঙচুর চালায় এবং পরবর্তীতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে ততক্ষণে বাড়ির বেশ কিছু অংশ পুড়ে ক্ষয়ক্ষতি হয়।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের সহযোগী অঙ্গ সংগঠনের হেভিওয়েট নেতাদের বাড়িঘর ও প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে আসছে। এরই ধারাবাহিকতায় বাঘা এলাকার এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD