বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

নাটুরে বিএনপিকে হুমকি নিষিদ্ধ আ. লীগ নেতার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ

নাটোরের লালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ঔদ্ধত্যপূর্ণ পোস্ট দিয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোফায়েল হোসেন টিটু। বৃহস্পতিবার ভোররাতে প্রকাশিত এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। দেশজুড়ে গণতন্ত্রকামী সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই ধরনের হুমকিমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তোফায়েল হোসেন টিটু দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী দেশের বিভিন্ন স্থানে পুনরায় অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই নেতা বিএনপিকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে আসছে। এই ধরনের হুমকি কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিই ঘটাচ্ছে না, বরং স্থানীয় জনগণের মনে নতুন করে ভীতি সঞ্চার করছে।

ঘটনার পর স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই সাইবার অপরাধী ও উস্কানিদাতাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং উস্কানিদাতা তোফায়েল হোসেন টিটুকে গ্রেফতারে প্রয়োজনীয় অভিযান অব্যাহত রয়েছে। দেশের সাধারণ মানুষ এখন আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD