কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর সিরাত তথা জীবন ও কর্মের ওপর আয়োজিত এক জাঁকজমকপূর্ণ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বর্তমান প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা চর্চার প্রসার ঘটানোর উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাসূলুল্লাহ (স.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের ইসলামী ইতিহাস অধ্যয়ন এবং রাসূলের সুন্নাহ নিজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরববাংলা টিভি