বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ডিবি পুলিশ কর্তৃক আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ণ

রাজধানীর তুরাগের ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। বিগত সরকারের আমলে সংস্কৃতি অঙ্গনে নানা প্রভাব বিস্তার এবং বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি আলোচনায় এসেছিলেন।

জানা গেছে, তিনি আলোচিত ও সমালোচিত ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন ওই গ্রুপে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক মন্তব্য এবং উসকানিমূলক বার্তা আদান-প্রদান করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সাংস্কৃতিক অঙ্গনের এই বিতর্কিত ব্যক্তিদের নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবির কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD