কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ আখ্যায়িত করে পতিত ফ্যাসিস্টদের ধারাবাহিক অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মানুষ হত্যা এবং গ্রামীণ ব্যাংকের ওপর সিরিজ হামলা কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সম্প্রতি এক বিবৃতিতে এনসিপির শীর্ষ নেতারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারী এবং জনগণের মৌলিক অধিকার হরণকারী এই দলটি এখন দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার প্রত্যক্ষ ইন্ধনে এবং মূলত তাদের অনুসারীদের দ্বারাই সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালানো হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করে দলটি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যেকোনো মূল্যে আইনানুগ পন্থায় দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি কারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। তাই অবিলম্বে এসব সন্ত্রাসবাদী তৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
আরববাংলা টিভি