চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাঁদের বিরুদ্ধে র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল এবং সাধারণ মানুষের জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল।
দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকাটি অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি যৌথ বাহিনী ও পুলিশের কঠোর অভিয শুরু হলে এই চক্রের তৎপরতা কিছুটা দমে যায়। তবে আত্মগোপনে থেকে তারা নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের অন্য সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সাধারণ মানুষ এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি