জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত হয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সময়ের নানা অসংগতি ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির সংসদীয় দলের বৈঠক। বুধবার দুপুর আড়াইটার দিকে সংসদ ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপির সংসদীয় দলের সকল মাননীয় সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদের কার্যক্রম এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অধিবেশনের সমাপনী দিনে সংসদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করার কৌশল এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে নীতিনির্ধারনী আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট সূত্রগুলো।
আরববাংলা টিভি