বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

লামা পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ

আসন্ন পৌরসভা নির্বাচনে বান্দরবানের লামা পৌরসভার মেয়র পদে মো. নাজমুল হাসান নাজিমকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার ১৭ নভেম্বর দলটির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাংবাদিকদের কাছে এই ঘোষণা প্রদান করেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে এবং এই প্রার্থী ঘোষণার মাধ্যমে নির্বাচনী মাঠে দলের শক্ত অবস্থান জানান দিল এনসিপি।

ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রার্থী মো. নাজমুল হাসান নাজিম দীর্ঘ দিন ধরে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক বিভিন্ন উদ্যোগের সাথে জড়িত রয়েছেন। স্থানীয় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে দলটির কেন্দ্রীয় নেতারা জানান,লামা পৌরসভার সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করতে সৎ,যোগ্য এবং জনবান্ধব নেতৃত্ব উপহার দিতেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

নির্বাচনী প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে প্রচার প্রচারণা শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে স্থানীয় এনসিপি শাখা। প্রার্থী মো. নাজমুল হাসান নাজিম সাংবাদিকদের জানান,নির্বাচিত হলে লামা পৌরসভাকে একটি আধুনিক,দুর্নীতিমুক্ত এবং জনকল্যাণমুখী পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। এছাড়া দীর্ঘ দিন ধরে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের বৈষম্যমূলক নীতির কারণে যেসব এলাকা উন্নয়ন বঞ্চিত ছিল,সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশ্লেষকদের মতে,কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর অনুপস্থিতি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবর্তনের হাওয়া লেগেছে স্থানীয় সরকার নির্বাচনেও। সাধারণ ভোটাররা এখন পরিবর্তনের পক্ষে এবং সৎ প্রার্থীদের বেছে নিতে উন্মুখ হয়ে আছেন। এমন পরিস্থিতিতে এনসিপির এই মেয়র প্রার্থী ঘোষণা নির্বাচনী ময়দানকে আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD