দেশের সকল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করার এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি উপজেলা হাসপাতালে আরও ১০০টি করে নতুন শয্যা সংযুক্ত করার এই দূরদর্শী সিদ্ধান্ত দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
গণমাধ্যমকে জানান, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই দরপত্র বা টেন্ডার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বর্তমান সরকারের এই সুদূরপ্রসারী পদক্ষেপের ফলে গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষ খুব সহজেই ঘরের কাছে উন্নত মানের আধুনিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন, যা দীর্ঘমেয়াদে দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি