মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সৃষ্ট দীর্ঘদিনের জটিলতা সফল আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে এবং প্রায় বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত দিনে বিদেশে জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে সাধারণ শ্রমিকরা চরম আর্থিক সংকটে পড়তেন। বর্তমান সরকারের দূরদর্শী পদক্ষেপে সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি স্বচ্ছ ও জনকল্যাণমুখী প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।
এর মধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-খুনের শিকার পরিবারগুলোর সদস্য এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের তরুণদের অগ্রাধিকার ভিত্তিতে এই কার্যক্রমে যুক্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকে জানান, দেশের রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার সুরক্ষা এবং তাদের দালালমুক্ত খরচে বিদেশ যাওয়ার পথ সুগম করা সরকারের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে মালয়েশিয়ার বাজার নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, যার ফলে দেশের সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কার্যকরভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সংসদে এই ঘোষণা আসার পর থেকেই দেশের জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মহলে এক ধরনের স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
আরববাংলা টিভি