রাজধানীর মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যতে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ এবং কার্যতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের পাঁচ শীর্ষ স্থানীয় নেতাকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে রাজধানীতে বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির নেপথ্যে এই নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দা কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি বিশেষ টিম গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কার্যতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি কাজী সাজেদ হোসেন এবং সাব্বির আহমেদসহ অন্যান্য অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতাকর্মী। পুলিশ জানিয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কার্যতে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মিরপুর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কঠোর আইনানুগ পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরববাংলা টিভি