বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

গোপালগঞ্জে সড়ক অবরোধ ও ৭ মার্চের ভাষণ প্রচার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবার পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় মাইকযোগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিভিন্ন আমলের বিতর্কিত স্লোগান এবং ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে। আকস্মিক এই অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও দূরপাল্লার যাতায়াতকারী মানুষেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আন্দোলনকারীদের মারমুখী অবস্থানের কারণে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেকার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কার্যক্রম নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই গোপালগঞ্জের এই আকস্মিক সড়ক অবরোধ নতুন করে রাজনৈতিক উত্তাপের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD