আসন্ন ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে এক গভীর ও বিপজ্জনক নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। গত কয়েক দিন ধরে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল করার জন্য একটি বড় ধরনের ষড়যন্ত্র চলছে। ভারতের কলকাতায় অবস্থানরত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের এক গোপন বৈঠকে এই সহিংসতা ও প্রাণহানির সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
জানা গেছে, ওই বৈঠকে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ও তাদের দোসররা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির ছক কষেছে। পরিস্থিতি আরও অস্থিতিশীল করতে এবং নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে প্রয়োজনে শত শত সাধারণ মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা। এই নৃশংস পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো দেশে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করা এবং বর্তমান স্থিতিশীল সরকারকে বেকায়দায় ফেলা।
গোয়েন্দা সূত্রগুলো গণমাধ্যমকে জানান যে, এই নাশকতার ছক বাস্তবায়নে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কার্যত নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ক্যাডাররা। তবে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণ যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো মূল্যে এই দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আরববাংলা টিভি