সারাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নৈরাজ্য, গোপন ষড়যন্ত্র এবং দেশকে পুনরায় অস্থিতিশীল করে তোলার অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে একটি শক্তিশালী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ আন্দোলন ও ত্যাগের পর দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার বিকেলে মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলীর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা ছাড়াও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নৈরাজ্যবিরোধী ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ফ্যাসিস্ট সরকারের দোসরদের যেকোনো ধরনের চক্রান্তের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় রাজপথে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ দেশের সাধারণ মানুষের ওপর যে দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করেছে, তার বিচার এই বাংলার মাটিতেই নিশ্চিত করতে হবে। যেকোনো মূলে জনগণের শান্তি ও স্বস্তি বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন বলে ঘোষণা দেওয়া হয়।
আরববাংলা টিভি