বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ফরিদপুরে কার্যকর নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে রাতের আঁধারে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্বর হামলায় কৃষক দলের বিশিষ্ট নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। রাজনৈতিক এই সহিংসতা ও অতর্কিত হামলার ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক এবং গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, রাতের আঁধারে হঠাৎ করেই কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় ওই এলাকায় প্রবেশ করে তাণ্ডব শুরু করে। তারা এলোপাথারি গুলিবর্ষণ করে এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এই আকস্মিক হামলায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কৃষক দল নেতা রাজু মোল্লা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে জোরালো অভিযান চলছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD