বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শরিফ ওসমান হাদি হত্যার বিচারে সংসদে ড. শফিকুল ইসলাম মাসুদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ণ

জাতীয় সংসদে তরুণ ছাত্রনেতা শহীদ শরিফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও ন্যায়বিচার দাবি করে আবেগঘন বক্তব্য দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত সংসদ সদস্য ও দর্শকদের গভীরভাবে নাড়া দেয়। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, দেশের তরুণ সমাজের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তব্য দেওয়ার সময় ড. শফিকুল ইসলাম মাসুদ একটি বিশেষ পাঞ্জাবি পরিধান করেছিলেন, যা বাউফল এলাকার সাধারণ তরুণ এবং কিশোররা তাদের মা-বাবার কাছ থেকে টিফিনের ও জমানো টাকা তুলে ভালোবেসে তাকে উপহার দিয়েছিল। সেই পাঞ্জাবি পরে সংসদে দাঁড়িয়ে তিনি যখন তরুণ শহীদ শরিফ ওসমান হাদির কথা বলছিলেন, তখন পুরো সংসদ ভবনে এক থমথমে ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি উল্লেখ করেন, দেশের গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে তরুণ প্রজন্মের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

সাংবাদিকদের জানান ড. শফিকুল ইসলাম মাসুদ, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ গঠনে তরুণ সমাজ যে সাহসিকতা দেখিয়েছে, তার ওপর কোনো ধরনের অন্যায় বা নির্যাতন সহ্য করা হবে না। তিনি অবিলম্বে শহীদ হাদি হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় সরকারের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD