মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

নয় দিনে ৪৫ পরিবহনে আগুন ও ৫১ ককটেল বিস্ফোরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৩:১৬ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নয় দিনে দেশের ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৪৫টি গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই নাশকতকতামূলক কর্মকাণ্ডের পেছনে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের সহযোগী হিসেবে কার্যকর নিষিদ্ধ যুবলীগ জড়িত রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে। সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলাগুলো চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এসব ঘটনায় জড়িতদের গ্রেফতারে দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তবে দেশের জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় এই অপচেষ্টা প্রতিহত করা হবে। পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করার এবং সন্দেহভাজনদের ওপর তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD