মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

আইকাও সম্মেলনে বিমানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বিমান পরিবহণ খাতের ভবিষ্যৎ নীতিমালা, বিনিয়োগ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে কানাডার মন্ট্রিলে শুরু হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আইকাও সপ্তম বিশ্ব বিমান পরিবহণ সম্মেলন। বিশ্বব্যাপী বিমান পরিবহণ খাতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিমান পরিবহণমন্ত্রী। সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিমান খাতের টেকসই উন্নয়ন, কার্বন নিঃসরণ হ্রাস এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করছেন।

সম্মেনলের উদ্বোধনী দিনে বিভিন্ন দেশের বিমান চলাচল খাতের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে দেশের এভিয়েশন খাতের সাম্প্রতিক অগ্রগতি, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন যে, এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিমান পরিবহণ খাতের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, বর্তমান সরকারের সময়ে দেশের বিমান পরিবহণ খাতের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ দেশের এভিয়েশন শিল্পকে বিশ্বমানের করে তোলার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মেলন শেষে বিমানমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD