বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর প্রশ্নে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বহুল আলোচিত বন্দি প্রত্যর্পণ চুক্তি। সম্প্রতি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে তার আইনি পরামর্শকদের পক্ষ থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত জরুরি তথ্য চেয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনসহ দেশের রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জন্ম হয়েছে।
বিশ্লেষকদের মতে, ২০১৩ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে পলাতক আসামিদের নিজ দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। তবে এই চুক্তির কিছু ধারা এবং রাজনৈতিক বাস্তবতার কারণে প্রক্রিয়াটি কতটা সহজ বা জটিল হবে, তা নিয়ে নানামুখী কূটনৈতিক আলোচনা চলছে। বিশেষ করে ছাত্র-জনতার ওপর নির্মম দমনপীড়নের পর ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ অসংখ্য গুরুতর অভিযোগ রয়েছে। দেশের জনগণের দীর্ঘদিনের দাবি হলো, এই স্বৈরাচারী শাসককে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সম্পাদিত এই চুক্তির কার্যকারিতা নিয়ে এখন নতুন করে পর্যালোচনা চলছে। বিভিন্ন গণমাধ্যমকে জানান হয়েছে যে, আইনি মারপ্যাঁচ এবং কূটনৈতিক দরকষাকষির মধ্য দিয়ে এই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের বিচারব্যবস্থাকে স্বচ্ছ রেখে এবং আন্তর্জাতিক আইন মেনে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের নীতিনির্ধারকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছেন। সাধারণ মানুষের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব এই আইনি জটিলতা কাটিয়ে বিচারের মুখোমুখি করা হবে।
আরববাংলা টিভি