রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ

ভারতের এক সরকারি কর্মকর্তার বাড়িতে দুর্নীতি বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে আড়াই কেজি স্বর্ণ, এক দশমিক ৬ কেজি রুপা ও বিপুল পরিমাণ নগদ অর্থ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদালতের যথাযথ অনুমতি নিয়ে ওই কর্মকর্তার সরকারি বাসভবন, কার্যালয় এবং বিভিন্ন ব্যক্তিগত ঠিকানায় একযোগে অভিযান পরিচালনা করে লোকায়ুক্তের একাধিক চৌকস দল।

অভিযুক্ত কর্মকর্তা সঞ্জীব কুমার শর্মা পাঁচমারির সাতপুরা টাইগার রিজার্ভ এলাকায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ ওঠার পর এই আকস্মিক অভিযান চালানো হয়। দীর্ঘ সময় ধরে চলা এই তল্লাশি অভিযানে একের পর এক দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে বলে গণমাধ্যমকে জানান তদন্তকারী কর্মকর্তারা।

উদ্ধারকৃত স্বর্ণ ও রুপার বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া নগদ অর্থের পাশাপাশি বেশ কিছু বেনামি সম্পত্তি ও গুরুত্বপূর্ণ নথিপত্রও জব্দ করেছেন তদন্তকারীরা। এই ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD