আট বছর আগের বল টেম্পারিং কেলেঙ্কারি যেন নতুন করে অস্বস্তিতে ফেলেছে অস্ট্রেলীয় ক্রিকেটকে। উসমান খাজার আত্মজীবনীতে উঠে আসা একের পর এক অভিযোগের জবাব দিতে অবশেষে মুখ খুলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে বিষয়টির সব দিক বুঝে নিয়ে যথাযথভাবে জবাব দিতে সময় নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে সেই কালো অধ্যায়টি আজও ভক্ত ও বিশ্লেষকদের মনে গভীর দাগ কেটে আছে। কেলেঙ্কারির এতদিন পর উসমান খাজার নতুন আত্মজীবনী প্রকাশ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। বইটিতে থাকা চাঞ্চল্যকর তথ্যগুলো ক্রিকেট মহলে বেশ বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে তৎকালীন দলের ভেতরের পরিবেশ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে এবং বিষয়টি নিয়ে চলমান গুঞ্জন ও বিতর্কের অবসান ঘটাতে অবশেষে নিরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। গণমাধ্যমকে জানান, তিনি পুরো বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছেন এবং খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্দরমহলে এই মুহূর্তে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় চলছে, এবং কামিন্সের এই সম্ভাব্য বক্তব্য দলটির ভাবমূর্তি রক্ষায় কতটা ভূমিকা রাখবে, সেটাই এখন দেখার বিষয়।
আরববাংলা টিভি