কুমিল্লার চান্দিনায় ফসলি জমি রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ ও জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার দিনব্যাপী এক সাঁড়াশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি শক্তিশালী ড্রেজার মেশিন সম্পূর্ণ ধ্বংস করা হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় সাড়ে চার হাজার ফুট দীর্ঘ পাইপলাইন আগুন দিয়ে ও বুলডোজার চালিয়ে অপসারণ করা হয়।
স্থানীয় গণমাধ্যমকে জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফসলি জমি নষ্ট করে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করে যারা অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কাউকে আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না।
প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন যে, এই কঠোর অভিযানের ফলে এলাকার উর্বর কৃষিজমি এবং নদীর তীরবর্তী অঞ্চলগুলো অবৈধ বালু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাবে।
আরববাংলা টিভি