বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

অপূর্ব ও নীহার নতুন নাটক দূরের মানুষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ

ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। তাদের রসায়ন ইতিমধ্যেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এর আগে অপূর্বের বিপরীতে তারিন, রিচি সোলায়মান, বিন্দু, জাকিয়া বারী মম, নুসরাত ইমরোজ তিশা ও মেহজাবীনের মতো জনপ্রিয় অভিনেত্রীরা কাজ করলেও অপূর্বের সঙ্গে সবচেয়ে জুনিয়র শিল্পী হিসেবে জুটি বেঁধে বেশ আলোচনায় এসেছেন নীহা।

নতুন এই নাটকটির শিরোনাম রাখা হয়েছে দূরের মানুষ। নাটকটিতে এই জুটির অভিনয় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। নির্মাতারা আশা করছেন, পূর্বের কাজগুলোর মতো এই নাটকটিও দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে এবং বিনোদন অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেবে।

নাটকটির শুটিং ও নির্মাণকাজ বেশ যত্নসহকারে সম্পন্ন হয়েছে। রোমান্টিক ও পারিবারিক গল্পের এই নাটকে অপূর্ব এবং নীহার অভিনয়ের মুন্িয়ানা আরও একবার ফুটিয়ে তোলা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নাটকটি প্রচারের পর ছোটপর্দায় এই জুটির জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে যাবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD