তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক গুরুত্বপূর্ণ সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন এবং এর ভূয়সী প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এবং এর সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে তুলে ধরার ক্ষেত্রে এই প্যাভিলিয়নটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে সুরক্ষা দিতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং জলবায়ু তহবিলে ন্যায্য হিস্যা আদায়ের লক্ষে বাংলাদেশ নিয়মিতভাবে এ ধরনের সম্মেলনে জোরালো ভূমিকা রেখে চলেছে।
এ সময় সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং পরিবেশবিদগণও উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের এই সক্রিয় অংশগ্রহণ দেশের কূটনৈতিক এবং পরিবেশগত অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি