দেশের বিমানবহর আধুনিকায়ন এবং একটি টেকসই মিশ্র বহর বা মিক্সড ফ্লিট গড়ে তোলার লক্ষ্যে বিশ্বের শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি আধুনিক উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমকে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দেশের এভিয়েশন খাতের সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা প্রদান নিশ্চিত করার জন্যই এই দূরদর্শী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক পটপরিবর্তন ও নানা অনিয়মের কারণে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার কাঙ্ক্ষিত গতি হারালেও, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এটিকে লাভজনক ও বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চালিয়ে যাচ্ছে।
বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এভিয়েশন খাতে নানা দুর্নীতির কথা শোনা গেলেও, বর্তমান প্রশাসন সম্পূর্ণ স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে এই বিশাল চুক্তি সম্পন্ন করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ৩৫টি নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হলে দেশের বিমান যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার পরিধি আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
আরববাংলা টিভি