বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান অপর্ণা রায়ের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায়। তিনি বলেছেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে দেশের জনগণ অতীতেও সাহসিকতার সাথে রুখে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও এই ঐক্যের ধারা বজায় রাখতে হবে।

গণমাধ্যমকে জানান, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে যে নৈরাজ্য ও বিভাজনের রাজনীতি তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি সবসময় দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তার পক্ষে অবিচল রয়েছে।

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অপর্ণা রায় বলেন, স্বার্থান্বেষী মহল দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে দেশের শান্তিপ্রিয় জনতাকে সব ধরনের প্রলোভন ও উসকানির ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা চলবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD