মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সারা দেশে গাড়িতে আগুন ও ককটেল হামলা, আইজিপির কড়া নির্দেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এ সময় রাজধানী ঢাকা ও দেশের ৬টি জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যতই নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নৈমিত্তিক চক্রান্তের অংশ হিসেবে এই নাশকতা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ের পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। বৈঠকে তিনি কড়া বার্তা দিয়ে বলেছেন, জনগণের জানমাল রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে পুলিশকে আরও কঠোর ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টার এই সহিংসতায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতর্কিত ককটেল হামলা চালিয়ে জনজীবন বিপর্যস্ত করার অপচেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার অনুসারীরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপতৎপরতা রুখে দিতে তৎপর রয়েছে। এই পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে আইজিপি সব জেলার পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য, দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপি এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা কাম্য বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও তারেক রহমানের দূরদর্শী দিকনির্দেশনায় দেশের গণতান্ত্রিক শক্তিগুলো সবসময় ঐক্যবদ্ধ রয়েছে। সাধারণ মানুষ আশা করছে, সব ধরনের নাশকতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে এবং অচিরেই জনজীবন স্বাভাবিক হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD