সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ণ

গোপালগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সারজিল সিকদার (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোবরা মাদরাসার সামনে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে। এই আকস্মিক প্রাণহানির ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক সারজিল সিকদার ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে। পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানান। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং এ ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে আরও কড়া নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD