পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে অপমানের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে বয়কটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিক সমাজ। পেশাগত মর্যাদার ওপর আঘাত হানার এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা একত্রিত হয়ে এই অপমানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং পরীমনির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি সফলভাবে পালন করেন।
সাংবাদিকদের এই অনড় অবস্থান এবং দেশজুড়ে প্রতিবাদের মুখে ইতিমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন থেকেও এই অভিনেত্রীকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি মর্যাদাপূর্ণ ফ্যাশন অ্যাওয়ার্ডের অতিথি তালিকা থেকেও তার নাম বাদ দেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের সাথে দায়িত্বশীল আচরণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত সাংবাদিকরা।
আরববাংলা টিভি