রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

রাঙামাটির সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

রাঙামাটিতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের কালিন্দিপুর এলাকায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এই নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছেন এই ব্যক্তি। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD