বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ণ

দিনাজপুরের পার্বতীপুরে ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে খনি বাস্তবায়নের আগে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবিও জানানো হয়। এই দাবিগুলো সামনে রেখে পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়ন এলাকায় পাঁচ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে একটি স্বতঃস্ফূর্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গত শুক্রবার আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ জানান, দীর্ঘদিন ধরে ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প ঝুলে থাকায় এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হচ্ছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে দ্রুত এই খনি থেকে কয়লা উত্তোলন শুরু করা অত্যন্ত জরুরি। তবে একই সঙ্গে তারা স্থানীয় ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ও সাধারণ মানুষের জীবনজীবিকার সুরক্ষার ওপর জোর দেন।

বক্তারা বলেন, খনি এলাকায় যাঁদের জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হবে, তাঁদেরকে আধুনিক উপায়ে পুনর্বাসন করতে হবে এবং উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় যুবকদের কর্মসংস্থানের বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার দাবি জানান তাঁরা। দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল দ্রুত এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD