বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

কেরানীগঞ্জে খাল খননে ব্যাপক অনিয়ম ও মাটি বিক্রির অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ণ

ঢাকার কেরানীগঞ্জে সরকারি কর্মসূচির আওতায় দুটি খাল পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও মাটি বিক্রির অভিযোগ উঠেছে। দক্ষিণ কেরানীগঞ্জের দীঘিরপাড় এবং রুহিতপুর ইউনিয়নের খারাকান্দি খাল খনন প্রকল্পে বরাদ্দের অর্থ ব্যয়, কাজের পরিমাণ ও ব্যাংক থেকে বিল উত্তোলনের হিসাব নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয় সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতা এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে সরকারি এই জনকল্যাণমূলক প্রকল্পের নামে চলছে লুটপাট।

অনুসন্ধানে জানা যায়, দীঘিরপাড় ও খারাকান্দি খাল পুনঃখননের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিয়ম অনুযায়ী মাটি কাটেনি। অনেক স্থানে নামমাত্র খননকাজ চালিয়ে সম্পূর্ণ বিল তুলে নেওয়ার পাঁয়তারা চলছে। এছাড়া খাল থেকে উত্তোলিত শত শত ট্রাক মাটি প্রকাশ্যে বিভিন্ন ইটভাটা ও ব্যক্তির কাছে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে যেমন খালের প্রকৃত গভীরতা ও প্রশস্ততা রক্ষা হয়নি, অন্যদিকে পরিবেশের মারাত্বক ক্ষতি সাধিত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে দীর্ঘসূত্রিতা ও কার্যকর তদারকির অভাবে দীর্ঘদিন ধরে চলা এসব অনিয়মে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় সাধারণ মানুষ। ইতিপূর্বে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে এভাবেই হরিলুটের সংস্কৃতি গড়ে উঠেছিল, যার ধারাবাহিকতা এখনো পুরোপুরি বন্ধ হয়নি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এলাকাবাসী অবিলম্বে এই দুর্নীতির নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD