শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

কক্সবাজারে ব্যবসায়ীকে গুলি, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়া এলাকায় মাহমুদুল হক নামের এক ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করা হয়েছে। ওই ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে গুলি চালানো হয়। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে এ ঘটনায় শহরতলির লিংকরোড এলাকার বিএনপি নেতা লিয়াকত আলীর নির্দেশে হামলা চালানোর অভিযোগ তুলেছেন আহত ব্যবসায়ী। ঘটনার পরপরই স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেন।

সাংবাদিকদের বলেছেন, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনার পেছনে প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত চালানো হচ্ছে এবং দোষী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। অন্যদিকে, স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD