চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে সৌদি আরব। এর ফলে এসব দেশের আরো বেশি সংখ্যক নাগরিক পর্যটনসহ অন্যান্য উদ্দেশ্যে সৌদি আরবে ভ্রমণের সুযোগ পাবেন। বৃহস্পতিবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে।
সৌদি আরবের ভিশন ৩০ বাস্তবায়নের অংশ হিসেবে পর্যটন খাতের পরিধি বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সৌদির সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেদন প্রক্রিয়া সহজ করার মাধ্যমে পর্যটকদের যাতায়াত আরও আরামদায়ক করা হচ্ছে।
উল্লেখ্য যে, বিগত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের এই দেশটি তাদের অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বের করে এনে বহুমুখী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবেই পর্যটন খাতে অভূতপূর্ব সংস্কার আনা হয়েছে। বিশ্বের নানা প্রান্তের ভ্রমণপিপাসুরা এখন খুব সহজেই দেশটির ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন।
আরববাংলা টিভি/ডেস্ক